২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যার অভিযোগ 'ডাহা' মিথ্যা: ম্লাদিচ

সাবেক বসনীয় সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচ লড়াইয়ে কখনো হার না মানা একজন দাম্ভিক জেনারেলের মতোই হেগ আদালতে শুনানির মোকাবেলা করেছেন। দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগকে 'ডাহা' মিথ্যা এবং 'নোংরা' আখ্যা দিয়েছেন ম্লাদিচ। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

দ্য হেগ, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাবেক বসনীয় সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচ লড়াইয়ে কখনো হার না মানা একজন দাম্ভিক জেনারেলের মতোই হেগ আদালতে শুনানির মোকাবেলা করেছেন। দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগকে 'ডাহা' মিথ্যা এবং 'নোংরা' আখ্যা দিয়েছেন ম্লাদিচ। শুক্রবার গণহত্যার অভিযোগে বিচারের জন্য প্রথম হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হয় ম্লাদিচকে। সেনা খাকি ক্যাপ, ধূসর জ্যাকেট পরিহিত ম্লাদিচ স্যালুট দিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ান। বিচারক আলফোনস অরিয়েকে ম্লাদিচ বলেন, তিনি প্রচ- অসুস্থ। তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং তিনি অভিযোগের একটি শব্দও শুনতে চান না। ম্লাদিচের বিরুদ্ধে ১৯৯৫ সালের জুলাইয়ে