২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ থেকে কাঁচা সব্জি আমদানি নিষিদ্ধ করেছে রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে কাঁচা সব্জি আমদানি নিষিদ্ধ করেছে রাশিয়া। ভোক্তার অধিকার সংরক্ষণ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যম একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

মস্কো, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে কাঁচা সব্জি আমদানি নিষিদ্ধ করেছে রাশিয়া। ভোক্তার অধিকার সংরক্ষণ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যম একথা জানিয়েছে। জার্মানিতে ব্যাপকভাবে ই.কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণের পর বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করেছে রুশ সরকার। ভোক্তার অধিকার সংরক্ষণ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, "আজ সকাল (বৃহস্পতিবার) থেকে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো থেকে কাঁচা সব্জি আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।" ই.কোলাই এর ভয়ে রাশিয়া ইতোমধ্যেই স্পেন ও জার্মানি থেকে সব্জি আমদানি বন্ধ করেছে বলে জানান তিনি। সংবাদ সংস্থাটি আরো জানায়, "একমাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আমরা সব্জি আমদানি নিষিদ্ধ করেছি। স