২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে দমিয়ে রাখার কোনো চেষ্টা যুক্তরাষ্ট্র করছে না : গেটস

বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানকে যুক্তরাষ্ট্র দমিয়ে রাখার চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানকে যুক্তরাষ্ট্র দমিয়ে রাখার চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভাল অবস্থায় রয়েছে এবং এটি রক্ষা করতে নিয়মিত মতবিনিময় করা দরকার বলে মনে করেন তিনি। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গেটস এসব কথা বলেন। বৃহস্পতিবার বিবিসি প্রকাশিত এক সংবাদ প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। ওই সম্মেলনে চীনের প্রতিরক্ষমন্ত্রী লিয়াং গুয়াংলির নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশ নিচ্ছে। চীন সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে আর তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে ক্ষুব্ধ হচ্ছে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের সাথে সামরিক বিষয়ে মতবিনিময় আবার শুরু করেছে। "আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ও মতবিরোধ প্রশমনের লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে যাওয়া খুব গুরুত্বত্বপূর্ণ", বলেন গেটস। তিনি আরো বলেন, "আমরা চীনকে দমিয়ে রাখার চেষ্টা করছি না। কয়েক হাজার বছর ধরেই চীন এক মহাশক্তি। চীন এক বিশ্বশক্তি এবং ভবিষ্যতেও বিশ্বশক্তিই থাকবে। তাই প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা আমাদের ভাল সম্পর্ক ধরে রেখে নিজেদের কাজ চালিয়ে নেব।" অর্থনীতিকে শক্তিশালী না করে সাবেক সোভিয়েত ইউনিয়নের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়ের দিকে ঝুঁকে পড়ার প্রতি ইঙ্গিত করে গেটস বলেন, "আমি মনে করি সোভিয়েত ইউনিয়নের অভিজ্ঞতা থেকে চীন এক দারুণ শিক্ষা পেয়েছে"। "তারা আমাদের সামগ্রিক সামরিক সামর্থ্যরে সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে না। তবে আমি মনে করি তারা নিজেদের সামর্থ্য বৃদ্ধি করার চেষ্টা করছে কারণ এটি এশিয়ায় তাদের পদক্ষেপ গ্রহণের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে এবং এতে তাদের প্রভাব বাড়ানোর ক্ষেত্র তৈরি হবে" বলেন গেটস। গত মাসে ওয়াশিংটন সফরকালে চীনের এক জেনারেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সামর্থ্যরে সাথে পাল্লা দেওয়ার কোন ইচ্ছে চীনের নেই। ওয়াশিংটনে ভাষণদানকালে জেনারেল চেং বিংদি বলেছেন, সা