২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কোলাই সংক্রমণে জার্মানিতে অসুস্থ আরো ৩৬৫

জার্মনিতে ছড়িয়ে পড়া খাদ্যবাহিত ই-কোলাই ব্যকটেরিয়া সংক্রমণে আরো ৩৬৫ জন অসুস্থ হয়েছে। জার্মানির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

জার্মানি, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মনিতে ছড়িয়ে পড়া খাদ্যবাহিত ই-কোলাই ব্যকটেরিয়া সংক্রমণে আরো ৩৬৫ জন অসুস্থ হয়েছে। জার্মানির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র একথা জানিয়েছে। এর আগে আরো একশ' মানুষের মধ্যে এ লক্ষণ দেখা দেয়। ই-কোলাই ব্যাকটেরিয়া সংক্রমিত শশা খেয়ে জার্মাানিতে ইতোমধ্যে ১৬ জন মারা গেছে। দূষিত সবজি থেকে এ রোগ সংক্রমণ হওয়ায় জার্মান সরকার শশা, টমোটো ও লেটুস পাতা না খাওয়ার পরামর্শ দিয়েছেন। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৪ জন এ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে। ই-কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়েছে স্পেন থেকে আসা শশায়। কিন্তু এ সংক্রমণ স্পেন না জার্মানি; নাকি পরিবহন পথে ঘটেছে তা এখনো পরিস্কার নয়। ই-কোলাই সংক্রমণে হেমোলাইটিক-ইউরেমিক সিনড্রোম (এইচইউএস)- এ আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু এবং অসুস্থতার কারণে জার্মানির সঙ্গে স্পেন, ফ্রান্স ও রাশিয়ার মত দেশগুলোর সাথে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশ স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে 'অত্যন্ত মারাত্মক' বলে উল্লেখ করেছেন এবং সংশ্লিষ্ট দেশগুলোকে সম্মিলিতভাবে দূষণের কারণ উদ্ঘাটনে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ ঘ.