২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু'বছর আগে বিধ্বস্ত এয়ার ফ্রান্সের ৭৫ লাশ উদ্ধার

ব্রাজিলের কাছাকাছি আটলান্টিক মহাসাগরে দুই বছর আগে বিধ্বস্ত যাত্রবীহী বিমান এয়ার ফ্রান্সের ধ্বংসাবশেষ থেকে ৭৫ টি লাশ উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

প্যারিস, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের কাছাকাছি আটলান্টিক মহাসাগরে দুই বছর আগে বিধ্বস্ত যাত্রবীহী বিমান এয়ার ফ্রান্সের ধ্বংসাবশেষ থেকে ৭৫ টি লাশ উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। ওই দুর্ঘটনায় বিমানের সব যাত্রীই নিহত হয়েছিলো। এয়ার ফ্রান্স ফ্লাইট এ৪৪৭ এর ধ্বংসাবশেষ অনুসন্ধানকারীরা মহাসাগরের ৩ হাজার ৯০০ মিটার গভীর থেকে মে মাসের শুরুর দিকে দুটি মৃতদেহ তুলে আনে। দেহ দুটি তখনও সিটের সাথে বাঁধা ছিল। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর পর থেকে উদ্ধারকারী দল একে একে ৭৫ টি মৃতদেহ তুলে এনেছে। অনুসন্ধানে নিয়োজিত ফ্রান্স মিলিটারি পুলিশ বাহিনীর প্যারিসভিত্তিক মুখপাত্র একথা জানান। বিমানটি বিধ্বস্ত হওয়ার দুইবছর পুর্তির দিনে বুধবার তিনি বলেন, "৭৫ টি মৃতদেহ তুলে আনা হয়েছে। কিন্তু অভিযান এখনো চলছে এবং সর্বশেষ সংখ্যাটি কত হয় তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।" ২০০৯ সালের ১ জুন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো থেকে উড্ডয়নের পর ২২৮ জন যাত্রী ও নাবিকসহ বিমানটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। ওই সময় ভেসে আসা মাত্র ৫০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৭ঘ.