২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বাস দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি

ভারতের আসামে বিয়ের যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 03:55 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

গোয়াহাটি, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের আসামে বিয়ের যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছে। বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। গোয়াহাটি থেকে তিহুতে যাওয়ার পথে আসামের কামরূপ জেলার হাজু শহরের একটি কাঠের সাঁকো ভেঙ্গে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানায়। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় লোকজন ডুবে যাওয়া বাসের ভেতরে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা চালায়। গুরুতর আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতে সড়কদুর্ঘটনা একটি নৈমিত্তিক বিষয়। দেশটির অনেক রাস্তারই বেহাল দশা। শুধু আসামেই যথাযথ প্রশিক্ষণহীন ড্রাইভারদের বেপরোয়াভাবে গাড়ি চালনায় ৫ হাজারের মতো সড়ক দুর্ঘটনা ঘটে বলে পরিবহন বিভাগের কর্মকর্তাসূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫২ ঘ.