২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুবারকের জরিমানা

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই কর্মকর্তাকে ৯ কোটি ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে মিশরের একটি আদালত। সরকারবিরোধী বিক্ষোভের সময় মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

কায়রো, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই কর্মকর্তাকে ৯ কোটি ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে মিশরের একটি আদালত। সরকারবিরোধী বিক্ষোভের সময় মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়। মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, একটি প্রশাসনিক আদালত শনিবার মুবারককে এ অর্থদ- দেয়। মুবরাককে ২০ কোটি মিশরীয় পাউন্ড জরিমানার পাশাপাশি তার প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে চার কোটি এবং স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে ৩০ কোটি মিশরীয় পাউন্ড অর্থদ- দেওয়া হয়। মোবারকের পতনের দাবিতে বিক্ষোভের সময় জানুয়ারিতে দেশে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়েন মুবারক। ৩০ বছরের শাসক মুবারকের পতনের দাবিতে ২৫ জানুয়ারি কায়রোর রাজপথে বিক্ষোভ শুরু হয়। ফেসবুকে একটি পৃষ্ঠা খুলে সরকারবিরোধী ওই বিক্ষোভে সংগঠিত হয় জনতা। বর্তমানে আটক অবস্থায় শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুবারক। নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভে সহিংসতা চালানোর নির্দেশ এবং দুর্নীতির অভিযোগে আটক রয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এএইচ/পিডি/১৯৪৯ ঘ.