ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের একটি বাজারে শনিবার এক বিস্ফোরণে অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১২ জন।
আফগানসীমান্তবর্তী পাকিস্তানের সালারজাইয়ের পশত বাজারে একটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়।
আঞ্চলিক সরকারের একজন প্রশাসক সাদ মোহাম্মাদ জানান, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
তিনি বলেন, "একটি রেস্টুরেন্টের কোথাও বোমাটি পেতে রাখা হয়েছিল। যখন বিস্ফোরণ ঘটে তখন রেস্টুরেন্টের ভেতরে অনেক মানুষ ভিড় করেছিল।"
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এরআগে শুক্রবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হেঙ্গুতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৩ ঘ.
bdnews24