বেলগ্রেড, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সার্বিয়া গ্রেপ্তার করেছে যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত সাবেক বসনিয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচকে।
বসনিয়ায় যুদ্ধাপরাধের অভিযোগে অনেকদিন থেকেই খোঁজা হচ্ছে ম্লাদিচকে।
এক দশক পলাতক থাকার পর বৃহস্পতিবার সার্বিয়ায় তার গ্রেপ্তার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সার্ব প্রেসিডেন্ট বোরিস তাদিচ।
রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ১শ' কিলোমিটার দূরের উত্তপূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রামে ম্লাদিচকে গ্রেপ্তার করা হয়। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
১৯৯২-৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় সার্বিয়ার সেনাবাহিনী প্রধান থাকাকালে
bdnews24