ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের পূর্বাঞ্চলীয় জিয়ানজি প্রদেশের ফুজহু শহরের সরকারি তিনটি ভবনে বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচ জন আহত হয়েছে বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদসংস্থা সিনহুয়া জানায়।
বেইজিং থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, আধ ঘণ্টা সময়ের মধ্যেই তিনটি বিস্ফোরণ ঘটেছে।
ফুজহু শহরে সরকারি আইনকর্মকর্তার কার্যালয়ের বাইরে প্রথম একটি গাড়ি বিস্ফোরিত হয়। এতে ভবনের বেশকয়েকটি জানালা ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে।
প্রথম বিস্ফোরণে ঠিক ১০ মিনিট পরেই জেলার সরকারি একটি ভবনে বিস্ফোরণ ঘটে। তার ঠিক ১৫ পর ওষুধ প্রশাসন ভবনের বাইরে আর একটি গাড়ি বিস্ফোরিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জিয়ানজি প্রদেশের এক তথ্য কর্মকর্তা এসব তথ্য জানান।
সিনহুয়া জানিয়েছে, তিনটি বিস্ফোরণে অন্ততপক্ষে পাঁচজন আহত হয়েছে। পরিচয় জানাতে অনিচ্ছুক মেয়রের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, দ্বিতীয় ও তৃতীয় বিস্ফোরণেই তারা আহত হয়েছে।
তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২২ ঘ.
bdnews24