২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরান পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে'

ইরান সম্ভবত পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা'র (আইএইএ) তৈরি গোপন এক প্রতিবেদন সূত্রে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ভিয়েনা, মে ২৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান সম্ভবত পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা'র (আইএইএ) তৈরি গোপন এক প্রতিবেদন সূত্রে একথা জানা গেছে। রয়টার্স জানিয়েছে নয় পৃষ্ঠার গোপন ওই প্রতিবেদনটি মঙ্গলবার তারা সংগ্রহ করেছে। গোপন ওই প্রতিবেদনে দেখা যায়, ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতা ও নিষেধাজ্ঞা সত্বেও ইরান তার বিতর্কিত পরমাণু প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। পরমাণু প্রকল্পে অধিক পরিমাণ স্বল্পসমৃদ্ধ ইউরেনিয়াম জড়ো করছে। রয়টার্স বলছে, নতুন এই গোয়েন্দা তথ্য হয়তো যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের ইরানের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহ যোগাবে। পশ্চিমা শক্তিগুলো সন্দেহ করছে ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির দোহাই দিয়ে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইরান। তাদের দাবি এই কর্মসূচি সম্পূর্ণই শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনই যার লক্ষ্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত এক প্রতিবেদনে আইএইএতে নিযুক্ত ইরানের দূত আলি আসগর সোলতানিহ বলেন, আইএইএ'র এ প্রতিবেদন প্রমাণ করছে আন্তর্জাতিক পরমাণু সংস্থার তদারকির মধ্যেও ইরানের পরমাণু প্রকল্প কোন বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছে। তিনি প্রতিবেদনের 'পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র' অংশের সমালোচনা করে একে 'ভিত্তিহীন অভিযোগ' বলে অভিহিত করেন। তিনি বলেছেন, এ ধরনের প্রতিবেদনের ফলে আইএইএ'র বৈজ্ঞানিক এবং পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। কয়েক বছর ধরে পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের সূত্রধরে আইএইএ ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, ইরান ক্রমাগত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে, শূন্যে বিভিন্ন বিস্ফোরক পরীক্ষা করছে এবং পরমাণু অস্ত্র বহনের উপযোগী করতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উন্নত করার চেষ্টা করছে। আর এসব অভিযোগ সবসময়ই প্রত্যাখ্যান করেছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৭ ঘ.