তেহরান, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একটি তেল শোধনাগার পরিদর্শনের সময় সেখানে বিস্ফোরণ ঘটেছে। এতে ৬ জন আহত হলেও আহমাদিনেজাদ অক্ষত রয়েছেন।
ইরানের আধাসরকারি ফারস সংবাদ সংস্থা মঙ্গলবার এ খবর জানিয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থাটি জানায়।
ওই ঘটনার পরই তেল শোধনাগারটির উদ্বোধন উপলক্ষ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে আহমাদিনেজাদকে ভাষণ দিতে দেখা গেছে।
ফারস নিউজ জানায়, বিস্ফোরণের পর শোধনাগার থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। তবে দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৬ ঘ.
bdnews24