২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ সফরে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার থেকে এক সপ্তাহের ইউরোপ সফর শুরু করেছেন। এ সফরের সাথে ওবামার এক ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ওয়াশিংটন, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার থেকে এক সপ্তাহের ইউরোপ সফর শুরু করেছেন। এ সফরের সাথে ওবামার এক ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে আছে। ওবামা ও তার স্ত্রী মিশেল রোববার রাতে ওয়াশিংটনের এন্ড্রুজ বিমান ঘাঁটি থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেন। ওবামা ও মিশেলের প্রথম গন্তব্য আয়ারল্যান্ড। সেখানে এক দূরবর্তী আত্মীয়ের স্মৃতি অনুসন্ধান করতে একটি ছোট শহর পরিদর্শন করবেন ওবামা। সেখানে তার এক পূর্বপুরুষের বাসভবন ছিল। এক সময়ের নিশ্চুপ গ্রাম বর্তমানে ছোটশহর মানিগালে তার মায়ের দিকের পূর্বপুরুষ ফলমাউথ কেয়ার্নির জন্মস্থান। ওবামার এই পূর্বপুরুষ একজন জুতা প্রস্তুতকারী (মুচি) ছিলেন। তিনি সম্ভবত ওবামার নানার দাদা ছিলেন। শহরটির বাসিন্দারা গত সপ্তাহে ছয় ঘণ্টা লাইন ধরে ওবামাকে একনজর দেখার জন্য টিকিট সংগ্রহ করে। ওবামার আগমনে সোমবার শহরজুড়ে একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সেখানে শুধু টিকেটধারীরাই প্রবেশ করতে পারবে। প্রথম আফ্রিকান-আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট ওবামা, কেনিয়ান পিতা ও আইরিশ বংশোদ্ভূত মার্কিন মাতার সন্তান। আয়ারল্যান্ড থেকে ওবামা যাবেন যুক্তরাজ্যে, সেখান থেকে যাবেন ফ্রান্সে, তারপর পোল্যান্ডে। যুক্তরাজ্যে তিনি রাণী এলিজিাবেথ প্রদত্ত এক রাষ্ট্রিয় নৈশভোজে যোগ দেবেন। সেখান থেকে ফ্রান্সে গ্রুপ-আট-এর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তারপর পোল্যান্ডে পূর্ব ইউরোপের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হয়ে তিনি ইউরোপ সফর শেষ করবেন। ধারণা করা হচ্ছে সফরকালে তিনি ইউরোপীয় মিত্রদের, 'আরব বসন্ত' নামে পরিচিতি পাওয়া উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক পরিবর্তনের দাবিতে সা