ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল-কংগ্রেস জোটের নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ১ মিনিটে কলকাতায় রাজভবনে মমতাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন। পরে তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পড়ানো শুরু হয়।
মমতা হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী। পঞ্চদশ মুখ্যমন্ত্রী হিসাবে তার শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিধান সভায় মমতা অধ্যায়ের শুরু হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্যোশাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ কলকাতা থেকে জানান, রাজভবনে বেলা ১২টা ৫৫ মিনিটে রাজ্যপাল এম কে নারায়ণন অনুষ্ঠান মঞ্চে আসেন। তারপর রাজ্য মুখ্য সচিব বেলা ১টায় শপথ মঞ্চে ডাকেন মমতা বন্দোপাধ্যায়কে।
বেলা ১টা ১ মিনিটে শপথ নেন মমতা।
শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজভবন সংলগ্ন শহীদ মিনারে বসানো হয় চারটি বড় পর্দা। এসব পর্দায় তৃণমূল নেত্রীর শপথ নেওয়ার দৃশ্য সরাসরি দেখানো হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও অনুষ্ঠান সরাসরি স
bdnews24