২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনের নতুন অডিও প্রকাশ

ওসামা বিন লাদেনের নতুন একটি অডিওবার্তা প্রকাশ করেছে আল কায়েদা। সর্বশেষ প্রকাশিত এই অডিওবার্তায় আরবদেশগুলোর সরকারবিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 07:04 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

কায়রো, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনের নতুন একটি অডিওবার্তা প্রকাশ করেছে আল কায়েদা। সর্বশেষ প্রকাশিত এই অডিওবার্তায় আরবদেশগুলোর সরকারবিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছেন তিনি। ইসলামিক ওয়েবসাইটগুলোয় এই অডিওটেপ প্রকাশিত হয় বলে রয়টার্স জানায়। অডিওভাষণে মধ্যপ্রাচ্যের গণআন্দোলনে সমর্থন ব্যক্ত করে বিন লাদেন সব জালিম শাসককে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন। স্বৈরাচারী শাসন, দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার শিকার সাধারণ জনগণই তিউনিসিয়া থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের নায়ক। স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে সা