সানা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে ক্ষমতা হস্তান্তর নিয়ে চুক্তি করতে একমত হয়েছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এবং বিরোধীরা।
পশ্চিমা ও আরব উপসাগরীয় দেশগুলোর উদ্যোগে প্রণীত এ চুক্তি খুব শিগগিরই সই হবে বলে মনে করা হচ্ছে।
চুক্তি সই হলে একমাসের মধ্যে প্রেসিডেন্ট সালেহ'র শাসনাবসান ঘটবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় এক কর্মকর্তা। তাছাড়া এতে করে সালেহ বিচার থেকেও অব্যাহতি পাবেন।
ফলে সম্মানজনকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারবেন তিনি।
বিরোধীদলীয় কর্মকর্তা ইয়াহিয়া আবু উসবুয়া বলেন, আমেরিকা, ইউরোপ এবং উপসাগরীয় আরব দেশগুলোর চেষ্টার পর আরবদের প্রস্তাবে কিছু পরিবর্তন পরিবর্ধন সাপেক্ষে প্রেসিডেন্ট এতে রাজি হয়েছে।
চুক্তিটি বুধবারই সই হওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ ঘ.
bdnews24