২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে নির্বাচিতদের ৩৫ শতাংশই দাগি

পশ্চিমবঙ্গ বিধানসভায় সদ্য নির্বাচিত সদস্যদের ৩৫ ভাগই দাগি আসামি; যাদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, অপহরণসহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ বিধানসভায় সদ্য নির্বাচিত সদস্যদের ৩৫ ভাগই দাগি আসামি; যাদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, অপহরণসহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম' নামের একটি বেসরকারি সংস্থার জরিপে এ চিত্র দেখা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দাগিদের মধ্যে অনেকে এবারই প্রথম বিধানসভায় এলেন। গত শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। একই দিনে প্রকাশ হয় তামিলনাড়