২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানির আয়ারল্যান্ড সফর: ডাবলিনের কাছে বোমা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের চারদিনব্যাপী আয়ারল্যান্ড সফরের আগ মুহূর্তে মঙ্গলবার রাজধানী ডাবলিনের কাছে একটি বাসে বোমা খুঁজে পাওয়া গেছে। আইরিশ সেনারা বোমাটি নিস্ক্রিয় করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ডাবলিন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের চারদিনব্যাপী আয়ারল্যান্ড সফরের আগ মুহূর্তে মঙ্গলবার রাজধানী ডাবলিনের কাছে একটি বাসে বোমা খুঁজে পাওয়া গেছে। আইরিশ সেনারা বোমাটি নিস্ক্রিয় করেছে। ১৯২১ সালে লন্ডনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম ব্রিটেনের কোনো রাজপ্রধান আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন। রানির এ ঐতিহাসিক সফরের প্রাক্কালে ডাবলিনের ২৫ কিলোমিটার দূরের মেনুথ শহরে একটি বাসে বোমাটি পাওয়া গেলো। সেনাবাহিনী জানিয়েছে, বোমাটি নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। বোমার অবশিষ্টাংশ তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তীতে ডাবলিনের ট্রাম স্টেশনে আরেকটি সন্দহজনক ডিভাইস খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। সেনাবাহিনীর বোম স্কোয়াড ডিভাইসটি খতিয়ে দেখছে। বোমার সন্ধান পাওয়ার পরও রানির সফর বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছে আয়ারল্যান্ডের পররাষ্ট্রদপ্তর। ডাবলিনে বোমার সন্ধান পাওয়ার আগে সোমবার লন্ডনে বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলো পুলিশ। উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ নিয়ন্ত্রণ এবং ব্রিটেনের সঙ্গে শান্তি প্রক্রিয়ার বিরোধী আইরিশ গেরিলারা এ হুমকি দিয়েছে বলে জানানো হয় গণমাধ্যমগুলোর খবরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/১৬০৯ ঘ.