২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তবর্তী সরকার নিয়ে ফাতাহ-হামাস আলোচনা শুরু

ফিলিস্তিনের অন্তবর্তী সরকারের বিস্তারিত নিয়ে সোমবার কায়রোয় আলোচনা শুরু করেছেন ফাতাহ ও হামাসের নেতারা। মিশরের মধ্যস্থতায় যৌথ সরকার গঠন করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

কায়রো, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের অন্তবর্তী সরকারের বিস্তারিত নিয়ে সোমবার কায়রোয় আলোচনা শুরু করেছেন ফাতাহ ও হামাসের নেতারা। মিশরের মধ্যস্থতায় যৌথ সরকার গঠন করছে তারা। এক বছরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে নতুন এ সরকার গঠন করছে পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী ফাতাহ ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস। কায়রো আলোচনায় ফাতাহর সমঝোতকারী দলের প্রধান আজম আল-আহমদের উদ্ধৃতি দিয়ে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, "সমঝোতা চুক্তির শর্তগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করা হবে।" রাজনৈতিক দল দুটি সম্প্রতি গত চার বছরের বিরোধ দূর করে যৌথভাবে নতুন সরকার গঠনের চুক্তি করে। মেনা জানায়, 'যোগ্য ও নিরপেক্ষ' ব্যক্তিদের নিয়ে সরকার গঠন এবং ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিলকে আবারো চালু করার দিকে এগোবে উভয়পক্ষ। এছাড়া উভয় অঞ্চলের রাজবন্দিদের মুক্তির বিষয় নিয়েও আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২২৭ ঘ.