টোকিও, মে ১৬ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ঝুঁকিপূর্ণ হামাওকা পরমাণু কেন্দ্র বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সায় দিয়েছে দুই-তৃতীয়াংশ জাপানি।
মেইনিচি সংবাদপত্রের এক জরিপে দেখা গেছে, কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সমর্থন করেছে ৬৬ শতাংশ জাপানি।
১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পরমাণু কেন্দ্রের দায়িচি প্রকল্পের সঙ্কট সমাল দিতে হিমশিম নাওতো কান ব্যাপক সমালোচনার মুখে এ মাসে হামাওকা পরমাণু কেন্দ্রের কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
সুনামির পর থেকেই পরমাণু হামাওকা কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ কারণেই প্রধানমন্ত্রী কেন্দ্রটি বন্ধ করে দিতে চাইছেন।
আরেকটি বড় বিপর্যয়ের মুখে টিকে থাকার মতো অবস্থায় না পৌঁছা পর্যন্ত কেন্দ্রটি বন্ধ রাখতে চান তিনি।
ইওমিউরি পত্রিকার জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ জাপানি হামাওকা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত সমর্থন করেছে।
তবে পরমাণু কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান চুবু ইলেকট্রিক কেন্দ্রটি বন্ধের ততটা আগ্রহ দেখায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৩৬ ঘ.
bdnews24