২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আত্মঘাতী হামলায় শিশুদের ব্যবহার করছে তালেবান'

আফগানিস্তানে শিশুদের আত্মঘাতী বোমা হামলায় ব্যবহার করছে তালেবান। পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার মুখে গ্রেপ্তার হওয়া কয়েকজন শিশুর কাছ থেকে এ তথ্য জানতে পারে আফগান গোয়েন্দা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 05:20 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে শিশুদের আত্মঘাতী বোমা হামলায় ব্যবহার করছে তালেবান। পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার মুখে গ্রেপ্তার হওয়া কয়েকজন শিশুর কাছ থেকে এ তথ্য জানতে পারে আফগান গোয়েন্দা সংস্থা। ওই শিশুদের আত্মঘাতী হামলায় ব্যবহার করার জন্য আফগানিস্তানে নিয়ে আসা হচ্ছিল। গ্রেপ্তার হওয়া শিশু ৯ বছর বয়সী গোলাম ফারুক বলে, "আমাদের মোল্লা (ধর্মীয় শিক্ষক অর্থে) বলেছেন, আমরা যখন আত্মঘাতী হামলা চালাবো তখন আশপাশে থাকা সবাই মারা পড়বে, কিন্তু আমরা বেঁচে থাকবো।" ফারুকসহ আটক আরো বেশ কয়েকজন শিশুকে বর্তমানে কিশোর সংশোধন কেন্দ্রে রেখে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে এনডিটিভি জানায়। ফারুকের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, আফগানিস্তান গিয়ে আত্মঘাতী হামলার মাধ্যমে বিদেশি সেনাদের খতম করতে এই অবুঝ শিশুদের সরাসরি নির্দেশ দেন মোল্লারা। অন্য আরো তিনজন শিশুর সাথে ফারুকও পাকিস্তান ত্যাগ করে আফগানিস্তানে আসে। আফগানিস্তানে ঢোকার সময় দুই তালেবান সদস্য তাদের জন্য অপেক্ষা করছিল। ফারুকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই শিশু-কিশোর। গত ৭ মে আফগান গোয়েন্দা সংস্থা তালেবানের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে এই শিশু-কিশোরদের সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত তথ্য তুলে ধরে। ফারুকসহ অন্যান্যদের যে সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে, সেখানে অস্ত্রধারী কোনো রক্ষী নেই। আছে গোছানো শ্রেণীকক্ষ আর সুন্দর খেলার মাঠ। কেন্দ্রটি পরিদর্শনকালে হাসি-খুশি ফারুককে দেখা যায়। তার সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখন নিয়মিত স্কুলে যায়। এ ছাড়া তাদের কার্পেট বোনাসহ অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন্দ্রটিতে কয়েক ডজন শিশু-কিশোর রয়েছে। তাদের সবার বিরুদ্ধেই কোনো না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আফগান গোয়েন্দা কর্মকর্তারা জানান, তালেবান শিশু-কিশোর সংগ্রহের দিকে ঝুঁকে পড়েছে কারণ, তাদের সহজেই সংগ্রহ করা যায় এবং সংগ্রহকারীরা যা বলে শিশু-কিশোররা তা সহজেই বিশ্বাস করে। আফগান গোয়েন্দা সংস্থার মুখপাত্র লতিফুল্লাহ মাশহাল সাংবাদিকদের বলেন, "আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা চালানোর লক্ষ্যেই তালেবান শিশুদের সংগ্রহ করছে।" লতিফুল্লাহ আরো বলেন, "এই নিষ্পাপ শিশুদের সাথে প্রতারণা করে আফগানিস্তানে পাঠানো হয়েছে।" ফারুক জানিয়েছে, পাকিস্তানের পেশোয়ারের নিকটবর্তী এক মসজিদের মোল্লা তাকে আত্মঘাতী হামলাকারী হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে। তার এই দাবির সত্যতা যাচাই এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তবে ফারুক জানিয়েছে, আত্মঘাতী হামলা চালানোর জন্য দেহের সঙ্গে কীভাবে বোমা বাঁধতে হয় সেই প্রশিক্ষণ তাদের পেশোয়ারে দেওয়া হয়েছে, যেখানে তারা বসবাস করতো। আটক ১০ বছর বয়সী অপর শিশু ফাজেল রহমান বলে, "আমি বাড়ি যেতে চাই। আমার পরিবারের কথা ভীষণ মনে পড়ছে।" ফাজেলের গল্পও প্রায় একই রকম। তাকেও মসজিদের মোল্লা আত্মঘাতী হামলা চালানোর জন্য বলেছে। প্রত্যেকের জিহাদে যাওয়া উচিৎ বলে জানিয়েছে ওই মোল্লা। বেঁচে আছে বলে অত্যন্ত আনন্দিত ফাজেল বাড়ি ফিরে যেতে চায়। তার পরিবার এখনো জানে না সে কোথায়, কি অবস্থায় রয়েছে। সর্বসা