ওয়াশিংটন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাড়িতে পর্নো ভিডিও পাওয়ার দাবি করে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, ওসামা এসব ভিডিও দেখতেন কি না তা তারা নিশ্চিত নন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেন, ভিডিওগুলো বাড়ির ঠিক কোথায় ছিলো বা কারা সেগুলো দেখতেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাবোটাবাদের কর্মকর্তারা জানান, বিন লাদেনের বাড়িতে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ ছিলো না।
তাই পর্নো ভিডিওগুলো কিভাবে ভবনের বাসিন্দাদের হাতে পৌঁছে সে বিষয়টি স্পষ্ট নয় বলে মন্তব্য করেন মার্কিন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এএইচ/পিডি/২২৩২ ঘ.
bdnews24