২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধানসভা: পশ্চিমবঙ্গে তৃণমূল জোট এগিয়ে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচণে ১০ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তৃণমূল- কংগ্রেস জোট ৭ টি আসন পেয়েছে। ক্ষমতাসীন বামফ্রন্ট পেয়েছে ২ টি আসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচণে ১০ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তৃণমূল- কংগ্রেস জোট ৭ টি আসন পেয়েছে। ক্ষমতাসীন বামফ্রন্ট পেয়েছে ২ টি আসন। শুক্রবার সকাল ৮টায় কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। প্রাথমিকভাবে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী বামফ্রন্টের চেয়ে তৃণমূল-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, তৃণমূল-কংগ্রেস জোট প্রায় ২০০ আসনে এগিয়ে রয়েছে। আর বামফ্রন্ট এগিয়ে রয়েছে প্রায় ৭০টি আসনে। রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক সুনীল গুপ্তা জানিয়েছেন, আশা করা যায়, দুপুরের মধ্যেই ফলাফল পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গত ১৮ এপ্রিল প্রথম দফায় ৫৪টি আসনে ভোট গ্রহণ করা হয়। এরপর ২৩ এপ্রিল ৫০টি আসনে, ২৭ এপ্রিল ৭৫টি আসনে, ৩ মে ৬৩টি আসনে, ৭ মে ৩৮টি আসনে এবং সর্বশেষ ১০ মে ১৪টি আসনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা ছিলো রাজ্যে। ফলে নেওয়া হয়েছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষত রাজ্যের সীমান্তবর্তী মাওবাদী অধ্যুষিত অঞ্চলে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়। কোথাও কোথাও সীমান্ত সিল করে দেওয়া হয়। জেলার সীমান্তগুলোতে বসানো হয় বিশেষ নিরাপত্তা চৌকি। রাজ্য বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪। সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ১৪৮টি আসনের। ২০০৬ সালের ৮ মে সর্বশেষ নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। বর্তমান বামফ্রন্ট রাজ্য সরকার ২৩৩টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে। তৃণমূল-কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন নিয়ে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। শুক্রবার কেরালা, তামিলনাডুসহ কয়েকটি রাজ্যেও বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তবে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের দিকে গোটা ভারতের চোখ রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ভারতের রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল-কংগ্রেস জোট 'পরিবর্তনের' ডাক দিয়ে এই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়। ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে তিনি এই জোটের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ক্ষমতাসীন বামফ্রন্ট 'অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের' ডাক দিয়ে ভোটের মাঠে নামে। দলের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ সালের ৬ নভেম্বর থেকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭৭ সালের ২১ জুন থেকে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে। রাজ্যে বিগত পঞ্চায়েত, পৌরসভা ও লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ব্যাপক ভরাডুবি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/কেএমএস/১১৫০ ঘ.