ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযানের সময় ওসামা বিন লাদেন আত্মসমর্পণের কোনো ইঙ্গিত না দেওয়ায় তাকে হত্যা করা হয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র সরকারের প্রধান আইন কর্মকর্তা এরিক হোল্ডার।
নিরস্ত্র বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে সমালোচনার মধ্যে বৃহস্পতিবার এ বক্তব্য দিলেন তিনি।
বিবিসিকে এরিক বলেন, বিন লাদেনের আস্তানায় মার্কিন কমান্ডো বাহিনীর অভিযান ছিলো 'হত্যা বা আটক অভিযান'। বিন লাদেন আত্মসমর্পণ করলে তাকে হত্যা না করে আটক করা হতো।
এরিক বলেন, "সম্ভাবনা থাকলে, আত্মসমর্পণের লক্ষণ দেখা গেলে তাই করা হতো।"
এটি কোনো গুপ্তহত্যা নয়- বলেও দাবি করেন তিনি।
২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিলস টিমের সদস্যরা।
বিন লাদেনের আত্মসমর্পণের কোনো ইঙ্গিত না পেয়ে বিশেষ বাহিনী 'যথাযথ' ব্যবস্থা নিয়েছে বলেও মন্তব্য করেন এরিক।
তিনি বলেন, অভিযানে অংশ নেওয়া সৈন্যদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
"আমি মনেকরি, ওই কম্পাউন্ডে অভিযানে যাওয়া সৈন্যদের সুরক্ষার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো"- বলেন তিনি।
এরিক বলেন, "আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সঠিক নিয়ম মেনে আমরা কাজ করি এবং জনগণের কাছেও আমরা তা প্রত্যাশা করি। আমি মনেকরি, নেভি সিলস টিমের সদস্যরা যা করেছে তা আমেরিকান ও ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখেই করেছে।"
ওসামার ছেলে ওমর বিন লাদেন বুধবার এক বিবৃতিতে প্রশ্ন তোলেন, বিন লাদেনকে কেন জীবিত আটক করা হলো না।
বিনাবিচারে বিন লাদেনকে হত্যা করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন ওমর।
এর আগে জাতিসংঘও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ পরিদর্শক ক্রিস্টোফ হেইনস এবং মার্টিন শেইনিন এক যুক্ত বিবৃতিতে বলেন, কেবল বিশেষ ক্ষেত্রে অন্য কোনো উপায় না থাকলে সর্বশেষ পদক্ষেপ হিসেবে 'হত্যা' অনুমোদনযোগ্য।
"নিয়ম অনুযায়ী অন্য সবার মতো সন্ত্রাসীদেরকে আটক ও বিচারের মাধ্যমে আদালতের রায় অনুসারে শাস্তি দিতে হবে।"
'বিভীষিকাময় ছবি'
মৃত ওসামা বিন লাদেনের ছবি মার্কিন কংগ্রেস সদস্যদের দেখানো হচ্ছে। এ ছবিগুলো প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন।
মঙ্গলবার ওই ছবিগুলো দেখেন ওকলাহামার সিনেটর জেমস ইনহোফে।
ছবিগুলোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সেগুলো চরম বিভীষিকাময়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, অভিযানের সময় অ্যাবোটাবাদের বাড়িতে পাওয়া তথ্যে দেখা যায়, আল-কায়েদার সা
bdnews24