ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দফা ভোটের মধ্যদিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এবার অপেক্ষা ফলাফলের। আগামী শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।
মঙ্গলবার সর্বশেষ উত্তরবঙ্গের ১৪টি আসেন সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ ভোটগ্রহণ হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচন কর্মকর্তা সুনীল গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।
গত ১৮ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ৫৪টি আসনে ভোট গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এরপর ২৩ এপ্রিল ৫০টি, ২৭ এপ্রিল ৭৫টি, ৩ মে ৬৩টি, ৭ মে ৩৮টি ও সর্বশেষ ১০ মে ১৪টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা ছিলো রাজ্যে। ফলে নেওয়া হয়েছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বিশেষত রাজ্যের সীমান্তবর্তী মাওবাদী অধ্যুষিত অঞ্চলে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়। কোথাও কোথাও সীমান্ত সিল করে দেওয়া হয়। জেলার সীমান্তগুলোতে বসানো হয় বিশেষ নিরাপত্তা চৌকি।
রাজ্য বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪। সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ১৪৮টি আসনের।
২০০৬ সালের ৮ মে সর্বশেষ নির্বাচন হয় পশ্চিমবঙ্গে।
বর্তমান বামফ্রন্ট সরকার ২৩৩টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে। তৃণমূল-কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন নিয়ে বিরোধী দলের দায়িত্ব পালন করছে।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক-এর ওয়েব সাইটে বলা হয়েছে, আগামী ১৩ মে সকাল থেকেই রাজ্য বিধানসভার ফল প্রকাশ করা হবে।
এদিন কেরালা, তামিলনাড়
bdnews24