দুবাই, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেন নিহত হওয়ার এক সপ্তাহ আগে রেকর্ড করা তার অডিও টেপ খুব শিগগিরিই প্রকাশ করার ঘোষণা দিয়েছে আল-কায়েদা।
শুক্রবার ইসলামিস্ট ফোরামে প্রকাশিত আল-কায়েদার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, "পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে নিপীড়কদের বিরুদ্ধে মুসলমানদের রুখে দাঁড়ানো ও বিপ্লবে উচ্ছ্বাস প্রকাশ করেন শেখ। তাদের অভিনন্দন জানিয়ে পরামর্শ দিয়ে একটি অডিও বার্তা রেকর্ড করেন তিনি। আল্লাহর ইচ্ছায় শিগগিরই আমরা তা প্রকাশ করবো।"
২ মে ভোররাতে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডো বাহিনী।
ওই বাড়ি থেকে জব্দ করা পাঁচটি ভিডিওচিত্র শনিবার প্রকাশ করে পেন্টাগন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ১৯১৩ ঘ.
bdnews24