২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস-ফাতাহ সম্প্রীতি চুক্তি সই

ফিলিস্তিনে ৪ বছরের বিরোধের অবসান ঘটিয়ে মিশরের রাজধানী কায়রোয় বুধবার সম্প্রীতি চুক্তি সই করেছে দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহ'র নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

কায়রো, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিলিস্তিনে ৪ বছরের বিরোধের অবসান ঘটিয়ে মিশরের রাজধানী কায়রোয় বুধবার সম্প্রীতি চুক্তি সই করেছে দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহ'র নেতারা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের উদ্দেশে বলেন, আমরা চিরতরে নিজেদের মধ্যে ভেদাভেদের সেই অতীত কালো অধ্যায়কে বিদায় জানিয়েছি। ঐতিহাসিক এ চুক্তিতে আনন্দ প্রকাশ করেছে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। রাস্তায় নেমে উল্লাস করে তারা। তবে ইসরায়েল এ চুক্তির নিন্দা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোয় হামাস ও ফাতাহ'র মধ্যকার সম্প্রীতি চুক্তিকে শান্তির পথে বড় ধরনের বিঘ