২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে যুক্তরাষ্ট্র-পাকিস্তান

পাকিস্তান ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার নতুন করে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। পাকিস্তানে লাদেনের অবস্থান নিয়ে নানা অপ্রীতিকর প্রশ্ন উঠলেও দু'দেশ একযোগে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফের অঙ্গীকারাবদ্ধ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ইসলামাবাদ, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তান ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার নতুন করে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। পাকিস্তানে লাদেনের অবস্থান নিয়ে নানা অপ্রীতিকর প্রশ্ন উঠলেও দু'দেশ একযোগে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফের অঙ্গীকারাবদ্ধ হলো। ফলে লাদেন হত্যা প্রকারান্তরে দু'দেশের মধ্যে টানাপোড়েনের সম্পর্ক মেরামত এবং আফগানিস্তান যুদ্ধের সমাধান খোঁজার সুযোগ করে দিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। লাদেন নিহত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে পরীক্ষার মুখে পড়েছে পাকিস্তান। পাকিস্তান আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের মেরুদ- ভেঙে দিয়েছে এমন দাবি করে আসলেও লাদেন খোদ ইসলামাবাদের কাছেই ছিলেন। সরকার, প্রশাসন সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়ে অ্যাবোটাবাদে বিলাসবহুল বাড়িতে লাদেনের বাস করার খবর অনেককেই বিস্মিত করেছে। বিষয়টি পাকিস্তানের বিশ্বাসযোগ্যতায় ফাটল ধরিয়েছে। কিন্তু তারপরও এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দূরে ঠেলে দেওয়ারই চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বলেছে, লাদেন হত্যা উভয়ের যৌথ প্রচেষ্টারই ফল। আফগান-পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত মার্ক গ্রসম্যান বলেছেন, এ অঞ্চলে সরকারগুলোর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে উঠৈছিলেন এমন একজনই নিহত হয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অতীতে দু দেশের মধ্যে বিরোধ ছিলো। পাকিস্তান জঙ্গিদের স্বার্গরাজ্য হয়ে ওঠা নিয়ে উদ্বিগ্ন ছিলো যুক্তরাষ্ট্র। আর পাকিস্তানও মার্কিন চালকবিহীন বিমান হামলা নিয়ে ক্ষুব্ধ ছিলো। কিন্তু লাদেনের মৃত্যুতে দুদেশ অতীতের সব উত্তেজনা দূর করে আবারো নিরবিচ্ছিন্ন অংশীদারিত্বের পথে এগুচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে। লাদেনের মৃত্যুতে আল কায়েদার শক্তি কমেছে এবং এখন যুক্তরাষ্ট্র দলটির কেন্দ্রীয় সংগঠন নির্মূল অভিযানে নামবে বলে জানিয়েছেন হোয়ইট হাউসের শীর্ষ উপদেষ্টা জন ব্রেনান। তিনি বলেন, আমাদের বিশ্বাস আমরা আল কায়েদাকে দুর্বল করতে পেরেছি। এখন পাকিস্তান কিংবা এর বাইরে তাদের জঙ্গি তৎপরতা চালানো কঠিন হবে। ফলে তাদেরকে এখন নির্মূল করা সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/২১০৮ ঘ.