২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ৫-৬ বছর ধরে ছিলেন লাদেন: যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদের ম্যানশনে গত ৫/৬ বছর ধরে ছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ওয়াশিংটন, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদের ম্যানশনে গত ৫/৬ বছর ধরে ছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ব্রেনান সিবিএস এর 'আরলি শো' প্রোগ্রামে মঙ্গলবার একথা বলেছেন। রোববার মার্কিন বাহিনীর অভিযানে বিলাসবহুল ওই ম্যানশনেই লাদেন নিহত হন। ব্রেনান বলেন, "সর্বশেষ তথ্য হচ্ছে লাদেন ওই কম্পাউন্ডে গত ৫/৬ বছর ধরে ছিলেন। তার সঙ্গে কম্পাউন্ডের বাইরে কার্যত কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিলো না। তারপরও সেখানে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন বলেই আমাদের ধারণা।" ব্রেনান আরো বলেন, "সুতরাং আমরা এখন দেখার চেষ্টা করছি যে, এই কম্পাউন্ডে গত এই কয়েকবছরে তিনি কি করেছেন এবং এখান থেকে আমরা কি ধরনের তথ্য পেতে পারি যা কাজে লাগিয়ে আল-কায়েদাকে ধ্বংস করার প্রচেষ্টা এগিয়ে নেওয়া যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৪ ঘ.