২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের পর নেতৃত্বে আসছেন কে?

ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরিই খুব সম্ভবত তার উত্তরসূরী হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ইসলামাবাদ, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরিই খুব সম্ভবত তার উত্তরসূরী হচ্ছেন। বিন লাদেন ও তার আল কায়েদা নেটওয়ার্কের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। কখনো কখনো জাওয়াহিরি প্রকাশ্যেও এসেছেন। ভিডিও বার্তায় বারবার তিনি নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের। গত মাসে সর্বশেষ তিনি মুসলিমদেরকে ন্যাটো এবং লিবিয়ায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় লাদেনের পরই আছে জাওয়াহিরির নাম। জাওয়াহিরি জন্মসূত্রে মিশরীয় এবং পেশায় একজন ডক্তার ও সার্জন। সাদা দাড়ি চুলের জাওয়াহিরি ২০০৮ সালে নভেম্বরে ওবামার তীব্র সমালোচনা করে আলোচনায় উঠে আসেন। ২০০৯ সালের সেপ্টেম্বরে তিনি আবারো বুশের সঙ্গে ওবামার তুলনা করে তার সমালোচনা করেন। বিশ্লেষকদের দৃষ্টিতে জাওয়াহিরি লাদেনের সবচেয়ে ঘনিষ্ঠজন এবং আল কায়েদার প্রধান সংগঠক। ২০০৩ সালের সেপ্টেম্বরে আল জাজিরার প্রকাশিত এক ভিডিওতে সর্বশেষ জাওয়াহিরি এবং বিন লাদেনকে একসঙ্গে দেখা গিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ঘ.