২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দিলেন আহমাদিনেজাদ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে বিরোধের জেরে বেশ কয়েকদিন দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। অবশেষে আবারও কাজে যোগ দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে বিরোধের জেরে বেশ কয়েকদিন দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। অবশেষে আবারও কাজে যোগ দিলেন তিনি। ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার বিবিসি এ খবর জানায়। এক সপ্তাহেরও বেশি সময় তিনি কার্যালয়ে আসেননি। নিজ দলীয় প্রায় ৩ শ' এমপি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে কাজে যোগদানের অনুরোধ জানানো হয়। এরপরই তিনি অফিস করতে শুরু করেন। গত মাসে গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহিকে পদত্যাগে বাধ্য করার বিষয়টি খামেনি অনুমোদন না করায় দুই নেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর অফিস করা থেকে বিরত থাকেন আহমাদিনেজাদ। বিষয়টি নিয়ে খামেনি ও আহমাদিনেজাদের সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ সময়ে মন্ত্রিসভার দু'টি সভায় অনুপস্থিত থাকেন আহমাদিনেজাদ। তাকে কোথাও দেখা যায়নি, এমন কি পূর্বনির্ধারিত পবিত্র নগরী কৌম পরিদর্শনেও যাননি তিনি। গত শনিবার ইরানের পার্লামেন্টের প্রায় ৩শ' সদস্য স্বাক্ষরিত একটি পত্রে আহমাদিনেজাদকে কাজে যোগ দিতে এবং খামেনির সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৬ ঘ.