২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো হামলার লক্ষ্য কোনো ব্যক্তি নয়: ক্যামেরন

লিবিয়ায় নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো ন্যাটোর নীতি না বলে রোববার দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ন্যাটো হামলায় গাদ্দাফির ছোট ছেলে নিহত হওয়ার খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ক্যামেরন একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

লন্ডন, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো ন্যাটোর নীতি না বলে রোববার দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ন্যাটো হামলায় গাদ্দাফির ছোট ছেলে নিহত হওয়ার খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ক্যামেরন একথা বলেন। প্রধানমন্ত্রী বিবিসি টেলিভিশনে ক্যামেরন বলেন, ন্যাটো জোটের লিবিয়া অভিযানের নীতি পরিস্কার। এ নীতি জাতিসংঘের ১৯৭৩ প্রস্তাবনার নিয়মানুযায়ীই পরিচালিত হচ্ছে। এ নিয়ম-নীতি হচ্ছে সাধারণ নাগরিক হতাহতের ঘটনা এড়িয়ে কেবল গাদ্দাফি বাহিনীর সামরিক শক্তি ধ্বংস করা। তাদের ট্যাংক, অস্ত্র, রকেটসহ সামরিক বাহিনীকে যারা নির্দেশ দিচ্ছে এবং নিয়ন্ত্রণ করছে তারাও ন্যাটো হামলার লক্ষ্য। গাদ্দাফির ছেলে নিহত হওয়ার খবরকে 'অনিশ্চিত খবর' উল্লেখ করে ক্যামেরন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.