ত্রিপোলি, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় ন্যাটো হামলায় নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে ও তিন নাতি নিহতের বদলা নেওয়ার ডাক দিয়েছে ত্রিপোলির জনগণ।
লিবিয়া সরকার যে জায়গায় গাদ্দাফির ছোট ছেলে নিহত হওয়ার কথা জানিয়েছে সেখানে জড়ো হয়ে এর বদলা নেওয়ার দাবি জানায় বিক্ষুব্ধ লোকজন।
শনিবার সন্ধ্যায় গাদ্দাফির প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আর তাতেই মৃত্যু হয় গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল-আরব ও তিন নাতির।
অভিযানের মুখে ন্যাটোর সঙ্গে সমঝোতায় গাদ্দাফি আগ্রহ দেখানোর পরপরই এ হামলা হয়। তবে ন্যাটোর পক্ষ থেকে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
লিবিয়ায় অভিযানের কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, কোনো বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।
বিবৃতিতে নীরিহ মানুষের প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছে ন্যাটো।
ওদিকে, ছেলে হারিয়ে গাদ্দাফির শোকের সময়টিতে আনন্দ করেছে বেনগাজির বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৯ ঘ.
bdnews24