মসুল, ইরাক, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।
শনিবার উত্তরাঞ্চলীয় মসুল শহরের একটি বাজারের সামনের সেনা তল্লাসি চৌকিতে এ হামলা হয়।
নিনেভ প্রদেশের পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আল জিবৌরী রয়টার্সকে বলেন, হামলায় ৫ সেনা সদস্য নিহত এবং দুজন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এবি/এএইচ/১৩১৯ ঘ.
bdnews24