২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিক্ষোভ চলছে, দেরায় গুলিতে নিহত ১৫

সিরিয়ায় বিক্ষোভ-সংঘর্ষ চলছে। শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারীর দেরা শহরে প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ১৫ জন। আহত হয়েছে ৩৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 07:20 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

দামেস্ক, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় বিক্ষোভ-সংঘর্ষ চলছে। শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারীর দেরা শহরে প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ১৫ জন। আহত হয়েছে ৩৮ জন। দেরার ১২ কিলোমিটার উত্তরপশ্চিমে তাফাস এর হাসপাতাল সূত্র জানিয়েছে, ১৫ টি বুলেটবিদ্ধ মৃতদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সামরিক বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে সিরিয়াজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর এ রক্তক্ষয় ঘটলো। শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামলে সহিংসতা শুরু হয়। সিরিয়া সরকারের কঠোর দমনাভিযানের তোয়াক্কা না করে দেরা, দামেস্ক, হোমস, লাটাকিয়া, হামা, বানিয়াস, কামিশলি, হারাসতাসহ বিভিন্ন শহরের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। দেরায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৩ ঘ.