২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁটছড়া বাঁধলেন উইলিয়াম ও কেট

মহাআয়োজনের মধ্য দিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পরিণয়ে বাঁধা পড়লেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাআয়োজনের মধ্য দিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পরিণয়ে বাঁধা পড়লেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ প্রায় ১৯০০ অতিথির উপস্থিতিতে বিয়ের শপথনামা পাঠ করেন এ নবদম্পতি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দায় দেখেন এ অনুষ্ঠান। ক্যানটারবারির আর্চবিশপ কেট ও উইলিয়ামকে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী ঘোষণা করেন। প্রায় ১০ বছর প্রেমের শেষে পরিণয়ে আবদ্ধ হলেন তারা। উইলিয়াম লাল রঙেয়ের পোশাক পরে আর কেট সাদা গাউন পরে অ্যাবিতে পৌঁছান। শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কনে কেটকে আংটি পরান প্রিন্স উইলিয়াম। একে অপরের প্রতি শপথনামা পাঠ করেন তারা। উইলিয়ামের বর্তমান বয়স ২৮ এবং মিডলটনের বয়স ২৯। ]ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, তার স্ত্রী সামান্থা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার জন মেজর এবং স্বরাষ্ট্রমন্ত্রী হ্যারেসা মে বিয়ের মূল অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে ১৯০০ অতিথির মধ্যে ছিলেন বর ও কনের পরিবারের সদস্যরাসহ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা। বিশ্বের বিভিন্ন দেশের রাজপরিবারের প্রায় ৪০ জন সদস্যও অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও সামরিক বাহিনীর শীর্ষ অধিনায়ক এবং ধর্মীয় নেতা ও দাতা সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। উইলিয়াম ও মিডলটনের বিয়ের অনুষ্ঠানের আঁচ পেতে লন্ডনে উপস্থিত হন ব্রিটেনসহ বিশ্বের প্রায় ৯ লাখ মানুষ। রাজকীয় এই বিয়ে নিয়ে ব্রিটিশবাসীদের আগ্রহ-উদ্দীপনার কোনো কমতি ছিলোনা। গতরাত প্রায় পুরোটা সময়ই সা