২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে ত্রিপোলিতে জাতিসংঘ দল

লিবিয়ার মানবধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত জাতিসংঘের একটি দল ত্রিপোলি পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

লিবিয়া, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- লিবিয়ার মানবধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত জাতিসংঘের একটি দল ত্রিপোলি পৌঁছেছে। গত ফেব্র"য়ারি থেকে লিবিয়ায় গাদ্দাফি বিরোধী বিক্ষোভ দমন করতে সরকারি বাহিনীর কঠোর অভিযান এবং বিদ্রোহীদের ওপর বিমান হামলার শুরু থেকে এ পর্যন্ত ওঠা সব অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের তিন সদস্যবিশিষ্ট এ দলটি। এর মধ্যে লিবীয় সরকারের পক্ষ থেকে বিদ্রোহী ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগও তদন্ত করা হবে বলে জানানো হয়। তবে তদন্তে গাদ্দাফি অনুগত সরকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘণের অভিযোগগুলো প্রাধান্য পাবে বলে জানিয়েছেন ইমোজেন ফউলকেস। ফউলকেস জেনেভাস্থ জাতিসংঘ মানবাধিকার সংস্থার সদর দপ্তরে বিবিসির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গাদ্দাফি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অপহরণ, শারীরিক নির্যাতন এবং হত্যার মত সুস্পষ্ট অভিযোগ আছে বলে তিনি জানান। অন্যদিকে, লিবিয়ার ওপর আরোপিত তেল রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করায় বিদ্রোহীরা তাদের অধিকারে থাকা খনিগুলোর তেল বিক্রি করতে পারবে। এতে তারা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকেও সম্পৃক্ত করতে পারবে বলে জানা গেছে। এদিকে আরেক সূত্রে জানা গেছে গাদ্দাফি অনুগত সরকারী বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে মিসরাতা পুনর্দখলে নিতে মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে। শহরটিতে তারা ব্যাপক গোলাবর্ষণ করছে। দুইমাস ধরে সরকারী বাহিনী মিসরাতা অবরোধ করে রেখেছে। অবরোধের কারণে শহরটির কয়েকটি এলাকা বিদ্যুৎ ও পানিহীন হয়ে পড়েছে। রাস্তায় রাস্তায় সংঘর্ষ, ভারী গোলার বিস্ফোরণ ও গুপ্তঘাতকের গুলির শিকার হওয়ার ভয়ে শহরবাসীরা খাবার ও ওষুধ কিনতে বাসা ছেড়ে বেরোতে পারছে না। ফলে মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে শহরবাসী। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, যুদ্ধে শহরটিতে ১হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেক বেশি। আহতদের জাহাজে তুলে বেনগাজিতে নিয়ে যাওয়া হচ্ছে আর জাহাজগুলো ফিরছে মানবিক সাহায্য নিয়ে। মিসরাতা লিবিয়ার পশ্চিমাংশে বিদ্রোহী নিয়ন্ত্রিত একমাত্র শহর। এর নিয়ন্ত্রণ নিয়ে সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে। কয়েকদিন আগে ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়া প্রাঙ্গণে পশ্চিমা মিসাইল হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ