ওয়াশিংটন, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন সিআইএ পরিচালক লিওন প্যানেটা। আর তার জায়গায় বসছেন আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস।
এবিসি নিউজ বুধবার এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ বছর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানানোয় শীর্ষ সামরিক নেতৃত্বে রদবদল ঘটাচ্ছে ওবামা প্রশাসন।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক রায়ান ক্রোকারকে বেছে নেবেন।
তবে এ সব নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে সিনেটের অনুমোদন লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮২১ ঘ.
bdnews24