২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালমাদির বিদায়, নতুন আইওএ প্রধান মালহোত্রা

'ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন' (আইওএ) এর প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে সুরেশ কালমাদিকে। তার জায়গায় আইওএ'র নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন বিজেপি'র ভি কে মালহোত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন' (আইওএ) এর প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে সুরেশ কালমাদিকে। তার জায়গায় আইওএ'র নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন বিজেপি'র ভি কে মালহোত্রা। দুর্নীতির অভিযোগে দিল্লি কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির সাবেক প্রধান কালমাদিকে সোমবার গ্রেপ্তার করে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআইয়ের এক মুখপাত্র সোমবার বলেন, গেমসের সরঞ্জাম সরবরাহের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগে কালমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিল্লির একটি আদালত কালমাদিকে ৮ দিনের রিমান্ড দিয়েছে। এদিন তাকে আদালতে হাজির করা হয়। আদালতে নেওয়ার সময় তার দিকে এক ব্যক্তি জুতা ছুড়ে মারে বলে জানানো হয়েছে বিবিসি প্রতিবেদনে। তবে তার দেহে জুতার আঘাত লাগেনি। টেলিভিশন চিত্রে দেখা গেছে, পুলিশবেষ্টিত অবস্থায় আদালতে যাওয়ার সময় এক ব্যক্তি দৌড়ে গিয়ে তার দিকে জুতা ছুড়ে মারে। কর্তৃপক্ষ কালমাদির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার কয়েক বছরের সাজা হতে পারে কালমাদির। আয়োজনে ব্যাপক অনিয়ম ও অদক্ষতার অভিযোগের মধ্য দিয়ে গত অক্টোবরে দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এর আগে ফেব্রুয়ারিতে গেমস আয়োজনে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়োজক কমিটির মহাসচিব ললিত ভানোত এবং কর্মকর্তা ভিকে ভার্মাকে গ্রেপ্তার করা হয়। গেমস আয়োজনে বরাদ্দ ছয়শ' কোটি ডলারের মধ্যে একশ' কোটি ৮০ লাখ ডলারের অনিয়ম হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় দুর্নীতি কমশিনের কাছে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/এলকিউ/২১৪৬ ঘ.