২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে সোমবার সকালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 05:55 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

জাকার্তা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে সোমবার সকালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানান। স্থানীয় সময় সকাল ৬ টার দিকে সুলাওয়েসির কেনডারি এলাকার ৫৫ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। কর্মকর্তারার জানান, সকালে বড় ধরনের এ ভূমিকম্পের পরে কমপক্ষে আরো তিনটি পরাঘাত হয়েছে। উত্তর সুলাওয়েসির ভূমিকম্প অফিসের কর্মকর্তা আসেপ জায়েলানি বলেন, "ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া লোকজন আতঙ্কিত হয়ে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে।" তবে দেশটির কেন্দ্রে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়নি বলেও জানান তিনি। ইন্দোনেশিয়ার জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তা রহমত ত্রিয়োনো বলেন, "ভূমিকম্পটি এ এলাকায় তীব্রভাবে অনুভূত হলেও এটি তেমন ক্ষতিকর নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৬ ঘ.