ম্যানিলা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিনদানাও দ্বীপে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছে বলে স্থানীয় দুর্যোগ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান লিজা মাজো শুক্রবার বলেন, মিনদানাও দ্বীপের খনি এলাকা কিংকং গ্রামে ভোররাতে এ ভূমিধস হয়। ভূমিধসে অনেকে আহত হয়েছে এবং এখনো উদ্ধার তৎপরতা চলছে।
কিংকংয়ে তামা ও সোনার খনি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০২৩ ঘ.
bdnews24