মেক্সিকো সিটি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি গণকবর থেকে ৩৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
সরকারি এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, ফেডারেল পুলিশ দুরানগো শহওে আবিষ্কৃত এই গণকবর থেকে গত দুদিনে গলিত এ লাশগুলো উদ্ধার করে। এর মধ্যে বুধবার ২৬টি ও বৃহস্পতিবার ১১টি লাশ তোলা হয়।
উদ্ধার করা লাশের মধ্যে একজন নারীর লাশও রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় একটি গণমাধ্যম জানায়, গত দু সপ্তাহে এ এলাকার দুটি খাদ থেকে ৫০টিরও বেশি লাশ উদ্ধার করা হয়।
চার বছরেরও বেশি সময় ধরে মাদকচক্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মেক্সিকো সরকার।
এর আগে চলতি মাসেই সীমান্তবর্তী তামাওলিপাস শহরের গণকবর থেকে ১৪৫টি লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৬ ঘ.
bdnews24