২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে শান্তির লক্ষ্যে জাতিসংঘের আলোচনা ব্যর্থ

ইয়েমেনে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে ইয়েমেনের সরকারবিরোধী আন্দোলনকারীদের সাথে দেশটির কর্তৃপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিবিসি বুধবার জানায়, নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার প্রথম পর্ব কোনো লিখিত সিদ্ধান্ত বা বক্তব্য ছাড়াই শেষ হয়। দ্বিমত পোষণকারী দেশগুলোর মধ্যে রাশিয়া রয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন। দুইমাস ধরে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'র পদত্যাগ চেয়ে আন্দোলন চলছে। এ সময়ে আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট সালেহ বলেন, তিনি নিরাপদ কোনো হাতে ক্ষমতা হস্তান্তর করতে ইচ্ছুক। স