২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে ভোট শুরু

ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। ছয় দফায় নির্বাচনের পর আগামী ১৩ মে ফলাফল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 06:40 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

কলকাতা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। ছয় দফায় নির্বাচনের পর আগামী ১৩ মে ফলাফল হবে। সোমবার প্রথম পর্বের নির্বাচনে বিধান সভার ২৯৪টি আসনের মধ্যে ৫৪টিতে ভোট হচ্ছে। এ আসনগুলোতে মোট ৯৭ লাখ ৪২ হাজার ভোটার ৩৬৪ জন প্রার্থীর মধ্য থেকে তাদের এমএলএ নির্বাচন করবেন। উত্তরাঞ্চলের ছয়টি জেলার এ ৫৪টি আসনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলাগুলো হচ্ছে- কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ । সোমবারের ভোটে রাজ্য বামফ্রন্ট সরকারের ১০ মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে। প্রায় তিন যুগ ধরে এ রাজ্যে বামফ্রন্টের একচ্ছত্র আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে তারা। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের জোটের কাছে গত লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিলো বামদের। এবার বিধান সভায়ও লোকসভার পুনরাবৃত্তির আশায় রয়েছে তৃণমূল-কংগ্রেস জোট। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট হবে ২৩ এপ্রিল নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের জেলাগুলোর ৫০টি আসনে। এ নির্বাচন হবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার ৭৫টি আসনে ভোট হবে ২৭ এপ্রিল। ৩ মে ভোট হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও বর্ধমানের ৭৫টি আসনে। ৭ মে হবে পঞ্চম পর্যায়ের ভোট হবে পশ্চিম মেদিনীপুরের ১২টি, বর্ধমানের ১২টি, পুরুলিয়ার পাঁচটি এবং বাঁকুরায় নয়টি আসনে। শেষ দফার নির্বাচন হবে ১০ মে। ওই দিন পশ্চিম মেদিনীপুরের ৭টি, পুরুলিয়ার চারটি ও বাঁকুরার তিনটি আসনে ভোট হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১২৪০ ঘ.