আবুজা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইজেরিয়ায় রোববারের নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন।
নাইজেরিয়া জুড়ে ভোট গণনায় দেখা গেছে, জোনাথন পেয়েছেন ২ কোটিরও বেশি ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মাদু বুহারি পেয়েছেন ১ কোটি ভোট। অন্যান্য প্রার্থীরা ভোটের দিক থেকে অনেক পিছিয়ে আছেন।
এতে করে বুহারির সঙ্গে ২য় দফা ভোটের সম্ভাবনা জোনাথন এড়িয়ে যেতে সক্ষম হচ্ছেন বলেই মনে করা হচ্ছে।
স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন শিগগিরিই ভোটের ফল প্রকাশ করবে। তার আগে জয় দাবি করা হবে না বলে জানিয়েছেন জোনাথনের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ঘ.
bdnews24