২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোসরকার বিলোপ করলেন প্রেসিডেন্ট

সরকার ভেঙে দিয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কম্পাওরে। নিজ নিরাপত্তারক্ষীদের বিদ্রোহের পর এ পদক্ষেপ নিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ওয়াগাদৌগৌ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ভেঙে দিয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কম্পাওরে। নিজ নিরাপত্তারক্ষীদের বিদ্রোহের পর এ পদক্ষেপ নিলেন তিনি। শুক্রবার জাতীয় বেতারে প্রচারিত এক বিবৃতিতে সরকার বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, "মন্ত্রিপরিষদের মহাসচিব বর্তমান কার্যক্রম পরিচালনা করবেন।" বকেয়া ভাতা নিয়ে বৃহস্পতিবার রাতে নিজ নিরাপত্তারক্ষীদের বিদ্রোহের প্রেক্ষিতে সরকার ভেঙে দেওয়ার পাশাপাশি নতুন সেনাপ্রধান নিয়োগ এবং প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করেছেন কম্পাওরে। বিদ্রোহের সময় প্রাসাদ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট। পরে আবার তিনি রাজধানী ওয়াগাদৌগৌতে ফেরেন বলে জানায় বিবিসি। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। এর পরপরই প্রেসিডেন্ট প্রাসাদ ও নিকটবর্তী সেনাঘাঁটিগুলোতে গোলাগুলির শব্দ শোনা যায়। ১৯৮৭ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে বন্ধু থমাস সানকারার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন কম্পাওরে। তার আগে ১৯৮৩ সালে কম্পাওরের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসেন সানকারা। লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ট বন্ধু কম্পাওরে ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত চারবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/পিডি/১৭৩৫ ঘ.