ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় ৫ বিদেশি সেনাসহ ৯ জন নিহত হয়েছেন।
জালালাবাদ শহরের কাছাকাছি অবস্থিত সেনা ঘাঁটিতে এক তালেবান জঙ্গি সেনা পোশাক পরে এই হামলা চালায় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।
শনিবার বিবিসি অনলাইন জানায়, যৌথ বাহিনী ৫ জন বিদেশি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য সরবরাহ করেনি।
এতে ৮ সেনা আহত হয় বলেও জানা গেছে।
চারদিনে তালেবান জঙ্গিরা আফগানিস্তানে তৃতীয়বারের মতো হামলা চালালো।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক আদিবাসী নেতাকে হামলা চালিয়ে হত্যা করে তালেবান জঙ্গিরা।
শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের এক পুলিশ প্রধানকে জঙ্গিরা হত্যা করে।
সামরিক পোশাকের ছদ্মবেশেই সর্বসা
bdnews24