২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জন নিহত

কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়লে অন্ততপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়লে অন্ততপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়। বাসটি কলম্বিয়ার মানিজালেস শহর ত্যাগ করার সময় পার্শ্ববর্তী পাহাড়ের ওপর থেকে নেমে আসা ভূমিধসে বাসটি চাপা পড়ে এবং পরবর্তীতে সেটি খাদে পড়ে যায় বলে বিবিসি অনলাইন জানায়। দুর্ঘটনার পর নিখোঁজ ৬ জনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা বাসের ভেতর থেকে নিহতদের লাশ বাসের ভেতর থেকে উদ্ধার করে আনে। তাদের সবার শরীর ছিল মাটি আর পাথরে মাখামাখি। আরো ভূমিধসের আশঙ্কায় মানিজালেস শহরের কিছু অংশ থেকে লোকজনকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গত এক বছর ধরে কলম্বিয়ায় ভয়াবহ বন্যায় অন্ততপক্ষে ৩শ' জনের মৃত্যু হয়। ওই প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয় ২০ লাখ মানুষ। ২০১০-১১ সালের বর্ষায় কলম্বিয়ার সা