শারম আল-শেখ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
হৃদরোগের আক্রান্ত মোবারক মঙ্গলবার থেকে অবকাশ যাপন কেন্দ্র শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার এক সেনা কর্মকর্তা বলেন, "এ মুহূর্তে মোবারকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কোনো উন্নতি ঘটেনি। এখন তাকে শারম আল-শেখ থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই। "
আগেরদিন এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, মোবারকের অবস্থা আশঙ্কাজনক।
ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যা তদন্তের জন্য বুধবার মোবারককে ১৫ দিনের আটকাদেশ দেওয়া হয়।
গণবিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি সশস্ত্রবাহিনীর সুপ্রিম কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন মোবারক। ৩০ বছরেরও বেশি প্রেসিডেন্ট ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২০৪৫ ঘ.
bdnews24