২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিলিভার ও পি অ্যান্ড জিকে জরিমানা

কাপড় কাঁচা সাবানের গুড়ার দামে কারসাজির দায়ে ইউনিলিভার ও প্রক্টর অ্যান্ড গাম্বলকে (পি অ্যান্ড জি) ৩১ কোটি ৫২ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপড় কাঁচা সাবানের গুড়ার দামে কারসাজির দায়ে ইউনিলিভার ও প্রক্টর অ্যান্ড গাম্বলকে (পি অ্যান্ড জি) ৩১ কোটি ৫২ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। একই ক্যাটাগরির জার্মান প্রতিষ্ঠান হেনকেলের কাছ থেকে দামে কারসাজির আভাস পেয়ে তিনবছর তদন্ত শেষে ইউরোপীয় কমিশন ওই প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করেছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে ইউনিলিভার ওমো ও সার্ফ, পি অ্যান্ড জি টাইড এবং হেঙ্কেল পার্সিল নামে কাপড় কাঁচার গুড়া সাবান বাজারজাত করে। ইউনিলিভারকে ১০ কোটি ৪০ লাখ ইউরো এবং পি অ্যান্ড জিকে ২১ কোটি ১২ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। দামে কারসাজির আভাস দেওয়ায় জরিমানা থেকে রেহাই পেয়েছে হেনকেল। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, পর্তুগাল, স্পেন ও নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকে ২০০৫ সালের মধ্যে পণ্য বাজারজাত করার ক্ষেত্রে দামে কারসাজি করে প্রতিষ্ঠান দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩২০ ঘ.